1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

খালেদা জিয়া ফিরছেন মঙ্গলবার,ডিএমপির ১০ দফা নির্দেশনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৫০ বার পঠিত

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল ১০:৩০ মিনিটে দেশে ফিরছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’-য় যাবেন।
দলীয় মনোনয়ন বাণিজ্য রোধে রাজনৈতিক দলগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ উপদেষ্টার
এ উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে জনসমাগমের সম্ভাবনায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১০টি নির্দেশনা জারি করেছে:

ডিএমপির নির্দেশনাগুলো হলো:

১. গুলশান-বনানী থেকে বিমানবন্দর সড়কে অবস্থান না করে ফুটপাতে অবস্থানের অনুরোধ।
২. বিকল্প রুট ব্যবহারের অনুরোধ, যেমন মিরপুর বেড়িবাঁধ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাউজ বিল্ডিং-মিরপুর রুট ইত্যাদি।
৩. ঢাকা সেনানিবাসের রাস্তা (জিয়া কলোনি-জাহাঙ্গীর গেট-সৈনিক ক্লাব) হালকা যানবাহনের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উন্মুক্ত।
৪. সিএনজি ও মোটরসাইকেল নির্ধারিত টোল দিয়ে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে।
৫. ঢাকা-জয়দেবপুরগামী ট্রেন ব্যবহার এবং অতিরিক্ত শাটল ট্রেন পরিচালনার ব্যবস্থা।
৬. হজযাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের আগে থেকে রওনা হওয়ার পরামর্শ।
৭. মেট্রোরেল ব্যবহারের অনুরোধ (বিশেষত মিরপুর ও উত্তরাবাসীর জন্য)।
৮. অভ্যর্থনাকারীরা কোনো ব্যাগ বা লাঠি বহন করতে পারবেন না।
৯. ব্যক্তিগত যানবাহনে খালেদা জিয়ার গাড়িবহরে যুক্ত হওয়া যাবে না।
১০. মোটরসাইকেল নিয়ে জনতার মাঝে চলাচল নিষিদ্ধ।

ডিএমপি সবাইকে নিয়ম মেনে সহযোগিতার অনুরোধ জানিয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

খালেদা জিয়া ফিরছেন মঙ্গলবার,ডিএমপির ১০ দফা নির্দেশনা

05 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন