1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ইয়েমেনের সানায় ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলা, নিহত অন্তত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২২৬ বার পঠিত

ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে, এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। হুতি বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানী সানার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করার পর সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় তেল আবিব। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায় এবং রানওয়েতে বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।

একই সময়ে সানার তিনটি জ্বালানি স্থাপনা ও তিনটি সেনাঘাঁটিতেও বিমান হামলা চালানো হয়।

তেল আবিব জানিয়েছে, গত রোববার (৪ মে) ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার জবাবেই এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ইয়েমেনের সানায় ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলা, নিহত অন্তত ৩

07 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন