1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ভারতের বিমান হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি শাহবাজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

ভারতের বিমান হামলায় নিহতদের রক্তের প্রতিটি বিন্দুর বদলা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বুধবার (৭ মে) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণে তিনি ভারতের হামলার তীব্র নিন্দা জানান এবং এর উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দেন।

শাহবাজ শরিফ বলেন, “ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। তাদের এই হামলার মূল্য চুকাতে হবে। তারা ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু তারা ভুলে গেছে—এটি এমন এক জাতি যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত।”

তিনি জানান, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। ভারত মিথ্যা অভিযোগে তার দেশকে দোষারোপ করছে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেও ভারত তাতে সাড়া দেয়নি বলে অভিযোগ করেন।

পাকিস্তানের বিমানবাহিনী দেশটির আকাশসীমা সুরক্ষিত রেখেছে বলে উল্লেখ করে তিনি দাবি করেন, “ভারতের জবাবে আমাদের সামরিক বাহিনী উপযুক্ত প্রতিক্রিয়া দিয়েছে।” (উল্লেখ্য, পাকিস্তানের দাবি অনুযায়ী তারা একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও ভারত এখনো তা নিশ্চিত করেনি।)

প্রধানমন্ত্রী জানান, ভারতের হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনাও তিনি আবেগঘন কণ্ঠে উল্লেখ করেন।

“আপনারা হৃদয় দিয়ে অনুভব করুন,” বলেন শাহবাজ শরিফ। “আমি প্রতিজ্ঞা করছি, ক্ষতিগ্রস্তদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে।”

ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করে তিনি বলেন, “গত রাতেই পাকিস্তান দেখিয়ে দিয়েছে, তারা পাল্টা আঘাত হানতে প্রস্তুত। নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এক ঘণ্টারও বেশি সময় ধরে লড়াই চলেছে, যেখানে পাকিস্তানি সেনারা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ভারতের বিমান হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি শাহবাজ শরিফের

07 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন