1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

গয়েশ্বর চন্দ্র রায়:রাজনৈতিক দল নিষিদ্ধ করে সমাধান আসে না

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪৩৪ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনও সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা এবং আইনের শাসন নিশ্চিতের মাধ্যমেই জনগণ নির্ধারণ করে কে গ্রহণযোগ্য আর কে নয়।

শনিবার (১০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র অভিযোগ করে বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের বিষয়ে কোনো সংস্থা অবগত ছিল না—এ কথা বিশ্বাসযোগ্য নয়। সরকারের সম্মতি ছাড়া তিনি বিদেশ যেতে পারেন না। তিনি বলেন, “যারা ১/১১ সৃষ্টি করেছিল, তারাই এখন অন্তর্বর্তী সরকারের নেপথ্যে কলকাঠি নাড়াচ্ছে।”

তারেক রহমান প্রসঙ্গে গয়েশ্বর বলেন, মামলায় খালাস পেলেও তার ওপর নির্যাতনের ক্ষত এখনও রয়ে গেছে। দেশে ফিরতে তার আইনি কোনও বাধা নেই, তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পরিষ্কার নিশ্চয়তা প্রয়োজন। বিদেশে থেকেও তিনি আন্দোলন সফল করেছেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “গণতন্ত্রই যে কোনও রাজনৈতিক সংস্কারের পূর্বশর্ত।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

গয়েশ্বর চন্দ্র রায়:রাজনৈতিক দল নিষিদ্ধ করে সমাধান আসে না

10 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন