1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

গাইবান্ধায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২০১ বার পঠিত

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথেরভিটা গ্রামে ডোবার পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

মোস্তাফিজুর একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং স্থানীয় বাদিয়াখালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল ৯টার দিকে মোস্তাফিজুর প্রতিদিনের মতো বাড়ির পাশের এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টির মধ্যে পিচ্ছিল কাঁচা রাস্তা থেকে পিছলে স্কুল ব্যাগসহ পাশের একটি ডোবায় পড়ে যায় সে। যথাসময়ে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দুপুরের দিকে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল আম্বিয়া বলেন, “শুনেছি, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ডোবার পানিতে পড়ে মোস্তাফিজুরের মৃত্যু হয়েছে। সম্ভবত বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় পিছলে পড়ে যায় সে। সাঁতার না জানার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

গাইবান্ধায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

19 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন