1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

দীর্ঘদিন অচল সরকারি বাঙলা কলেজের ওয়েবসাইট, শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩০২ বার পঠিত

সরকারি বাঙলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দীর্ঘদিন ধরে অচল থাকায় শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে। গুরুত্বপূর্ণ একাডেমিক তথ্য, পরীক্ষার সময়সূচি ও দাপ্তরিক নোটিশ জানতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
নারায়ণগঞ্জে সিভিল সার্জনের কার্যালয়ের স্টোররুমে আগুন
শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক আপডেট জানার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম ওয়েবসাইট। কিন্তু তা দীর্ঘদিন ধরে অচল থাকায় তারা বিকল্প উৎসের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। এতে যেমন তথ্য পেতে দেরি হচ্ছে, তেমনি বিভ্রান্তিরও সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ বলেন, “অফিসিয়াল নোটিশ ও তথ্য জানার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। কিন্তু তা বন্ধ থাকায় আমরা নিয়মিত সমস্যায় পড়ছি।”

এই পরিস্থিতি নিয়ে কলেজকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অনলাইন প্ল্যাটফর্মেও চলছে আলোচনা ও ক্ষোভ প্রকাশ। অনেকেই প্রশ্ন তুলছেন, একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কীভাবে দীর্ঘদিন ধরে ওয়েবসাইট অচল রেখে দায়িত্বশীলতা দেখাতে পারে?

ওয়েবসাইট তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভিন জানান, “রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সফটওয়্যার কোম্পানির কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এই অসুবিধা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে এবং আশা করছি দুই এক দিনের মধ্যেই ওয়েবসাইটটি সচল হবে।”
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস
শিক্ষার্থীদের দাবি, বর্তমান ডিজিটাল যুগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট অচল থাকা অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক। দ্রুত ওয়েবসাইট সচল করে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

দীর্ঘদিন অচল সরকারি বাঙলা কলেজের ওয়েবসাইট, শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ

31 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন