1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব: জামায়াত আমির ডা.শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২১৩ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ভোটের সমতল মাঠ নিশ্চিত হলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।” শনিবার (৭ জানুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর গ্রামে ঈদুল আজহার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।
দেশের শান্তি ও মঙ্গলের জন্য দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড.ইউনূসের
ঈদের নামাজ তিনি আদায় করেন সকাল ৮টা ৩০ মিনিটে ভাটেরা ইউনিয়নের পাঁচগাঁও ঈদগাহ মাঠে—যেটি তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত নিজ গ্রাম তুলাপুরে অবস্থিত। নামাজ শেষে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা আদান-প্রদান করেন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “ঈদুল আজহা হলো ত্যাগ, আত্মনিয়োগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান পরীক্ষা। এ দিন আমাদের নতুন করে অঙ্গীকার হোক—জুলুম, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। চলমান সংকট উত্তরণে জাতিকে সত্য, ন্যায় এবং ইসলামী আদর্শের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
লড়াই করে পাওয়া একটি অধিকার
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “জাতি কোনো প্রহসনের নির্বাচন চায় না। ন্যায়বিচার, প্রয়োজনীয় সংস্কার, জুলাইয়ের ঘোষণাপত্র এবং ভোটের সমতল মাঠ নিশ্চিত করা গেলে রোডম্যাপ অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। টানা তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার নতুন প্রজন্ম—বিশেষ করে তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। যদি প্রধান উপদেষ্টা সহযোগিতা চান, আমরা দলের পক্ষ থেকে সহযোগিতা করব। তবে দেশের চলমান সংকটের সমাধান এখন সবচেয়ে জরুরি।”

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন আমির মাওলানা আব্দুল করিম এবং ওয়ার্ড সদস্য আব্দুল লতিফ প্রমুখ।
এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত:মির্জা ফখরুল
ঈদের নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশে কোরআন ও হাদিসের আলোকে হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও আত্মনিবেদন থেকে শিক্ষা নিয়ে একটি কল্যাণমুখী নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব: জামায়াত আমির ডা.শফিকুর রহমান

07 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন