1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে বিক্ষোভ,উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জারি করা কারফিউ অমান্য করে রাস্তায় নেমে এসেছেন শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) রাত ৮টা থেকে কারফিউ কার্যকর হলেও, তা উপেক্ষা করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কারে সহায়তা দিতে আগ্রহী কমনওয়েলথ:মহাসচিব বোচওয়ে
বিবিসির এক সংবাদদাতা জানান, পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে বিক্ষোভকারীরা জোরালো স্লোগান দিচ্ছেন। পুলিশ বারবার ঘোষণা করছে, এটি একটি বেআইনি সমাবেশ এবং এলাকা না ছাড়লে গ্রেপ্তারের মুখে পড়তে হবে। এক পর্যায়ে আকাশে হেলিকপ্টার চক্কর দিতে থাকে এবং জনতার ওপর সার্চ লাইট ফেলে সতর্কবার্তা দেয়।

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস শহরজুড়ে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছেন। কারফিউর আওতামুক্ত থাকবেন জরুরি সেবাকর্মী এবং কর্মস্থলে যাতায়াতকারীরা। কারফিউ শুরুর আগে নাগরিকদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়।

মেয়র জানান, শহরে ভাঙচুর ও লুটপাট ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরজুড়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং কারফিউ আরও কয়েকদিন চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
ইলিশের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ,সমুদ্রে নামছেন উপকূলের জেলেরা
এদিকে, লস অ্যাঞ্জেলেস থেকে শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক ও টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি শহরে। নিউইয়র্কে বিক্ষোভ বেশিরভাগই শান্তিপূর্ণ হলেও কয়েকটি ঘটনায় গ্রেপ্তার হওয়ায় উত্তেজনা বেড়েছে। টেক্সাসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

বিবিসির বরাতে জানা গেছে, এসব বিক্ষোভের কেন্দ্রবিন্দু অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে বিক্ষোভ,উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস

11 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন