
চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গড় পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর চট্টগ্রাম বোর্ডে গড় পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী।
ফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম নগরে পাসের হার তুলনামূলকভাবে বেশি—৮১ দশমিক ০৩ শতাংশ। অপরদিকে, নগরের বাইরে জেলাগুলোর গড় পাসের হার ৭১ দশমিক ২৯ শতাংশ।
তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার সবচেয়ে কম—৫৬ দশমিক ৫৫ শতাংশ। খাগড়াছড়িতে পাস করেছে ৬০ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী, আর বান্দরবানে ৬৩ দশমিক ১২ শতাংশ।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ:জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার
এ ছাড়া কক্সবাজার জেলায় পাসের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
Leave a Reply