
অতিবৃষ্টির কারণে ফেনী ও নোয়াখালী জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ এবং করণীয় তুলে ধরেন।
চট্টগ্রাম বোর্ডে বেড়েছে জিপিএ-৫,কমেছে পাসের হার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজার প্রকল্পের নকশা চূড়ান্ত হয়েছে। এছাড়া ফেনী জেলায় স্থায়ী বাঁধ নির্মাণ এবং নোয়াখালীতে খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
সভায় আরও জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে বন্যাকবলিত দুই জেলার বাঁধ মেরামত, তীর সংরক্ষণ ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার কাজ চলমান রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করলেন সাবেক আইজিপি মামুন
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত গৃহীত জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।
Leave a Reply