
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে বিজিবি অত্যন্ত বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করলেন সাবেক আইজিপি মামুন
বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবি’র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুক্তিযোদ্ধা ও আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা
বক্তব্যের শুরুতে বিজিবি মহাপরিচালক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী তৎকালীন ইপিআর-এর ৮১৭ জন শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। একইসঙ্গে ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সীমান্ত রক্ষায় অগ্রণী ভূমিকা
তিনি বলেন, “‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে বিজিবি ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় নিয়োজিত। মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধসহ সকল আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”
নবীন সৈনিকদের প্রতি দিকনির্দেশনা
নবীন সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা—এই চারটি মূলমন্ত্র ধারণ করে দায়িত্ব পালন করতে হবে। শৃঙ্খলাই সৈনিক জীবনের অলংকার। যিনি আদেশ ও কর্তব্য পালনে কখনও পিছপা হন না, তিনিই প্রকৃত সৈনিক।”
তিনি নবীন সৈনিকদের সততা, বুদ্ধিমত্তা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
নারী সৈনিকদের প্রতি বিশেষ বার্তা
নারী সৈনিকদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, “মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান অবিস্মরণীয়। আজকের নারী সৈনিকরা বিজিবি’র কর্মকাণ্ডে গতিশীল ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
সাহস ও দৃঢ়তার আহ্বান
তিনি বলেন, “সীমান্তে দায়িত্ব পালনকালে প্রতিপক্ষ বাহিনীর কাছে কোনো অবস্থাতেই নমনীয়তা প্রদর্শন করা যাবে না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও দেশের এক ইঞ্চি মাটিও রক্ষা করতে হবে।”
শ্রেষ্ঠ রিক্রুটদের সম্মাননা
প্রশিক্ষণ শেষে সেরা রিক্রুট হিসেবে ১ম স্থান অধিকারী বক্ষ নম্বর-৫৭৪ সাইফ মিয়া সহ অন্যান্য কৃতী সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন মহাপরিচালক।
প্রশিক্ষণ ও উপস্থিতি
উল্লেখ্য, ১০৩তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছিল ২৬ জানুয়ারি ২০২৫। দীর্ঘ ২৪ সপ্তাহের প্রশিক্ষণ শেষে ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী রিক্রুট শপথ গ্রহণ করে সৈনিক জীবনে পদার্পণ করেন।
বিজিবি বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে:মহাপরিচালক
অনুষ্ঠানে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply