1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিল সরকার

মাহ্ফুজা আক্তার, এডিটর ইনচার্জ বার্তাকক্ষ, মুক্তাঙ্গঁন নিউজ ২৪
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৫০ বার পঠিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে সরকার।
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৬
সোমবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনামূল্যে প্রদান করতে দেশের সব বেসরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহতদের চিকিৎসায় কোনো জটিলতা বা সীমাবদ্ধতা দেখা দিলে তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, “এই দুর্ঘটনায় বিমানসেনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা জাতির জন্য গভীর বেদনার বিষয়। পুরো জাতি এই ঘটনায় শোকাহত।”
নেগেটিভ রক্তের সংকট,রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি সংশ্লিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, সরকার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করবে এবং প্রয়োজনীয় সকল সহায়তা ও ব্যবস্থা গ্রহণ করবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com
21 July 2025

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিল সরকার

www.muktangannews24.com