
মানিকগঞ্জের শিবালয়ে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) দুটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানগুলো পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
উথুলি ইউনিয়নের বারাদিয়া নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ (৩৬)-কে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
এছাড়াও, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে যমুনা নদীতে পরিচালিত আরেক অভিযানে একটি নৌকা থেকে তিনজন জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ইলিশ শিকার করার অভিযোগে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় শিবালয় থানা পুলিশ ও পাটুরিয়া নৌ-পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, “জনস্বার্থে এবং পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply