1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিবালয়ে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ভলগেট–ড্রেজারসহ আটক ৫

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভলগেট ও ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আলোকদিয়া এলাকার যমুনা নদীসংলগ্ন ৮ নম্বর বৈদ্যুতিক টাওয়ারের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধির ৪৩১ ধারায় মামলা দায়ের করেছেন।

থানা সূত্র জানায়, যমুনা নদীর আরিচা ঘাট এলাকায় জরুরি দায়িত্ব পালনের সময় পুলিশের কাছে খবর আসে যে আলোকদিয়া এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই সুমন চক্রবর্তী কনস্টেবল মঞ্জুরুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুস সালাম মিয়া এবং ড্রাইভার রফিকুল ইসলামকে নিয়ে একটি বেসরকারি স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ সেখানে গিয়ে দেখে, ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন চলছে। অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন—মোঃ রুবেল খান (৪৫),পাবনা,মোঃ আরাফাত হোসেন (২৫), দিনাজপুর,মোঃ রাব্বি শেখ (২৩),কুষ্টিয়া,মোঃ সজীব শেখ (২৫), কুষ্টিয়া ও মোঃ আরশেদ আলী শেখ (৪৩), রাজবাড়ী।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এসময় অপর একটি স্পিডবোটযোগে আরও কয়েকজন পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ‘তামিম কাসকিন’ লেখা এম–২৫৮৬৩ নম্বরের একটি বালুভর্তি ভলগেট (মূল্য প্রায় ৫০ লাখ টাকা) এবং দুইটি লোহার তৈরি বাংলা ড্রেজার (মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা) জব্দ করে পুলিশ।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আমান উল্লাহ বলেন, “আটককৃতদের আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

শিবালয়ে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ভলগেট–ড্রেজারসহ আটক ৫

21 November 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন