1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

আবারও পয়েন্ট হারাল লিভারপুল

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪০৮ বার পঠিত

ফুলহামের বিপক্ষে তাদের মাঠে একবার পিছিয়ে পড়ে এবং একবার এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ২–২ গোলে ড্র করেছে আর্নে স্লটের দল। এই ড্রয়ের পর শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে লিভারপুলের পয়েন্টের ব্যবধান আরও বাড়ল এবং শিরোপা ধরে রাখার সম্ভাবনাও অনেক কমে গেল।
২০ ম্যাচ শেষে আর্সেনালের চেয়ে ১৪ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে অ্যানফিল্ডের ক্লাবটি। ২০ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ৩৪। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৪৮। অন্য দিকে লিভারপুলকে রুখে দেওয়া ফুলহাম ২০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে ১১ নম্বরে।
যোগ করা সময়ের ৭ মিনিটে সমতাসূচক গোল করে ফুলহামের খেলোয়াড়দের উচ্ছ্বাস। বাঁয়ে হতাশ লিভারপুলের এক খেলোয়াড়এএফপি
ফুলহামের মাঠে শুরু থেকেই আক্রমণ ও বলদখলে এগিয়ে ছিল লিভারপুল। কিন্তু এগিয়ে থেকেও ফুলহাম রক্ষণে লিভারপুল আতঙ্ক ছড়াতে পেরেছে সামান্যই। উল্টো ম্যাচের ১৭ মিনিটে হ্যারি উইলসনের গোলে পিছিয়ে পড়ে তারা। ভিএরআরে যাচাইয়ের পরই অবশ্য গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি।
পিছিয়ে পড়া লিভারপুল চেষ্টা করেছিল ঘুরে দাঁড়ানোর। ফুলহামের ওপর বেশ চাপও তৈরি করে তারা। কিন্তু সেসব গোল আদায়ের জন্য একেবারেই যথেষ্ট ছিল না। ফুলহামের সুরক্ষিত রক্ষণকে টলাতে খুব বেশি সৃষ্টিশীল কিছুও করে দেখাতে পারেনি ‘অল রেড’রা পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় লিভারপুলকে।
বিরতির পরপর লিভারপুলের হয়ে কোডি গাকপো বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। তবে পিছিয়ে পড়া লিভারপুল ক্রমেই আক্রমণে ধার বাড়ায় এবং এক পর্যায়ে ম্যাচে সমতাও ফেরায়। ৫৭ মিনিটে লিভারপুলের হয়ে গোল করেন ফ্লোরিয়ান ভির্টৎস।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

আবারও পয়েন্ট হারাল লিভারপুল

04 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন