1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

চলতি বছরের (১৪৪৭ হিজরি/২০২৬) জাকাত এবং ফিতরার নেসাব ও পরিমাণ ঘোষণা

মুক্তাঙ্গঁন ডেক্স
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৫ বার পঠিত
চলতি বছরের (১৪৪৭ হিজরি/২০২৬) জাকাত এবং ফিতরার নেসাব ও পরিমাণ ঘোষণা করেছে রাজধানী ঢাকার জামিআ রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ বছরের জাকাত ও ফিতরার নেসাব ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির দারুল ইফতা বিভাগ জানায়, ইসলামি শরিয়তের মানদণ্ড অনুযায়ী ৫২.৫ ভরি রূপার মূল্য ধরে এ বছর জাকাত-ফিতরার নেসাব দাঁড়ায় ২,৩০,০০০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণালংকারের জাকাত আদায়ের হিসাব (রাহমানিয়া)
স্বর্ণ বাজারমূল্য (প্রতি ভরি) ১৫% বাদে জাকাতযোগ্য মূল্য (প্রতি ভরি)
২২ ক্যারেট ২৫৮৮২৫টাকা ২২০০০০ টাকা
২১ ক্যারেট ২৪৭১০০ টাকা ২১০০০০ টাকা
১৮ ক্যারেট ২১১৭৬০ টাকা ১৮০০০ টাকা
সনাতন ১৭৩৩৩০ টাকা ১৫০০০০ টাকা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপরিউক্ত জাকাতযোগ্য মূল্যের ভিত্তিতে মোট স্বর্ণমূল্যের ওপর ২.৫% হারে জাকাত দিতে হবে।
সদকায়ে ফিতরের হিসাব (রাহমানিয়া আরাবিয়া)
খাদ্যদ্রব্য পরিমাণ প্রতি কেজি দর ১টি ফিতরা
কিশমিশ ৩.৩ কেজি ৮৫০/= ২৮০০/=
পনির ৩.৩ কেজি ৮০৩/= ২৬৫০/=
খেজুর ৩.৩ কেজি ৬০৬/= ২০০০/=
যব ৩.৩ কেজি ১৩৬/= ৪৫০/=
গম/ আটা ১.৬৫ কেজি ৬০/= ১০০/=
দারুল ইফতার প্রধান মুফতি মনসূরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপার দরে স্থানীয়ভাবে তারতম্য হতে পারে; তাই প্রত্যেকে নিজ এলাকায় বাজারদর যাচাই করে জাকাত পরিশোধ করবেন।
উল্লেখ্য, জাকাত ফরজ হওয়ার জন্য বছরের শুরু ও শেষে পূর্ণ নিসাব মালিকানায় থাকা শর্ত (বছরের মাঝখানে নিসাবের মালিক থাকুক বা না থাকুক)। তবে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য কেবল ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় নিসাবের মালিক হওয়াই যথেষ্ট।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চলতি বছরের (১৪৪৭ হিজরি/২০২৬) জাকাত এবং ফিতরার নেসাব ও পরিমাণ ঘোষণা

24 February 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন