1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত ; বিএনপি ঘোষিত তালিকায় নাম নেই চমকের

মুক্তাঙ্গঁন নিউজ ডেক্স
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৬১ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কিন্তু বিএনপি ঘোষিত ৩৬ জনের তালিকায় জায়গা পাননি তিনি। সেই আসনে মনোনয়ন পেয়েছেন ফরিদা ইয়াসমিন। তবে বঞ্চিত হওয়ায় তার আফসোস নেই। দেশের হয়ে কাজ চালিয়ে যেতে চান তিনি।

রোববার (২০ এপ্রিল) বিকেলে ফেসবুক লাইভে এসে এমন তথ্য জানান চমক।

রুকাইয়া জাহান চমক বলেন, আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমি আরও দুইশবার ফেল করব, দুইশবার ট্রাই করব। তোমরা যারা মনে করছো, ট্রল করে আমাকে চুপ করিয়ে বসিয়ে রাখতে পারবা, সেটা তোমাদের ভুল ধারণা। এটা আমার শুরু।

তিনি বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরুই হলো এমপি প্রার্থিতা দিয়ে। তাহলে আমি কোথায় গিয়ে শেষ করব তোমাদের বোঝা উচিত
চমক বলেন, আমি মনোনয়ন পাইনি বলে কোনো আফসোস নেই। কারণ, যারা দীর্ঘদিন দলকে সার্ভ করেছে তারা তো সঠিক মূল্যায়ন পেয়েছে। এখানে আমার অখুশি হওয়ার কিছু নেই। আমরা সবাই মিলে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, যারা যোগ্য প্রার্থী তাদেরই তো আগে সুযোগ দেওয়া হবে। এটাতে আমার কোন আক্ষেপ নেই। বিএনপিতে তো মাত্র শুরু করলাম, খেলা তো সামনে হবে। সামনে জাতীয় নির্বাচন করব।

বিএনপি ঘোষিত চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন।

আরও মনোনয়ন পেয়েছেন— মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত ; বিএনপি ঘোষিত তালিকায় নাম নেই চমকের

20 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন