
ময়মনসিংহের ফুলপুর-তারাকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ রাকিবুল হাসান এর বদলি।
ফুলপুর-তারাকান্দা সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ময়মনসিংহ জেলার সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার।
দায়িত্ব পালনের সময়ে মোহাম্মদ রাকিবুল হাসান পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে ফুলপুর-তারাকান্দা সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর বদলিতে স্থানীয় পর্যায়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিদায়ের আবহ তৈরি হয়েছে।
নতুন দায়িত্বে তাহমিনা আক্তার ফুলপুর-তারাকান্দার আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও গতিশীল ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।
Leave a Reply