
সিলেটের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা আব্দুস সাত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী মালু বেগম (৭২) ও গৃহপরিচারিকা (২৫)।
এসব তথ্য নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম।
জানা গেছে, মিতালি ১১১ নম্বর বাসায় আব্দুস সাত্তার মিয়া, তাঁর স্ত্রী ও গৃহপরিচারিকাকে হত্যা করা হয়েছে। আব্দুস সাত্তার মিয়া ওই এলাকার প্রবীণ মুরুব্বি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।
খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনী প্রক্রিয়া চলমান আছে বলে জানা যায়।
Leave a Reply