1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ঢাকা জেলা ডিবি পুলিশ আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে

মনির মন্ডল; সাভার (আশুলিয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপি কোতয়ালী এলাকা থেকে আন্তঃ জেলা ডাকাত কাজী আকবরকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে সোমবার রাতে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সে, খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটি এলাকার মোহাম্মদ কাজী রফিকের ছেলে মোঃ কাজী আকবর (৫৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার ডিএমপি কোতয়ালী থানাধীন তাতীবাজার মোড় এলাকা থেকে আন্তঃ জেলা ডাকাত কাজী আকবরকে গ্রেফতার করেছে। ডাকাত আকবর দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সাথে সম্পৃক্ততা রয়েছে।

ডিবি পুলিশ আরো বলেন, গ্রেফতারকৃত আসামীর পিসিপিআর পর্যালোচনায় দেখা যায় যে, তাহার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতি, হত্যা, মাদক, অস্ত্র আইনের মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামী কাজী আকবর এর বিরুদ্ধে খুলনা দিঘলিয়া থানায় ২ টি সাজা পরোয়ানাসহ মোট ৫ টি গ্রেফতারি পরোয়ানার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। আসামীকে ডাকাতি মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ঢাকা জেলা ডিবি পুলিশ আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে

15 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন