
নওগাঁর পত্নীতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ) বিকালে নজিপুর সরদার পাড়া মোড় বিএনপির দলীয় কার্যালয় জিয়া ভবনে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি’র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খান জোহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার,
পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান ও আব্দুল্লাহ আল মাসুম, সাবেক যুগ্ম আহবায়ক এম আর মোস্তফা,উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, পৌর মহিলা দলের সভানেত্রী মাফুজা খাতুন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাগর হোসেন প্রমূখ।
Leave a Reply