1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

এক সপ্তাহের মধ্যে কার্যকর হচ্ছে নতুন সাইবার সিকিউরিটি আইন:আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২১৬ বার পঠিত

আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, “নতুন আইনে আগের আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। ফলে পূর্বের সাইবার সিকিউরিটি আইনে করা মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।”
রাজনৈতিক দলগুলোকে সংস্কারের আহ্বান শারমিন মুরশিদের
তিনি আরও জানান, নতুন আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি দুই বছর নির্ধারণ করা হয়েছে। মিথ্যা মামলা করলে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া উপদেষ্টা পরিষদ সিভিল প্রসিডিউর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি। এর ফলে মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে এবং দীর্ঘদিন আদালতের চক্করে পড়তে হবে না।

নারী সংস্কার কমিশন প্রসঙ্গে তিনি বলেন, এটি এখনো সরকারি সিদ্ধান্ত নয়। এ নিয়ে ভিন্নমত থাকতেই পারে। তবে সরকারের যেকোনো সিদ্ধান্তে মত প্রকাশের ক্ষেত্রে সহনশীলতা ও শালীনতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

এক সপ্তাহের মধ্যে কার্যকর হচ্ছে নতুন সাইবার সিকিউরিটি আইন:আসিফ নজরুল

06 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন