1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর

পি.এইচ.এম. সাখাওয়াত, সাভার (ঢাকা)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে মন্ত্রণালয়ের অনুমোদনের পরই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, অক্টোবরের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

পরীক্ষা শুরু ২ জুলাই, শেষ ৮ আগস্ট

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েকটি এলাকায় কিছু পরীক্ষা নির্ধারিত সময়ের পরে অনুষ্ঠিত হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হলেও এখন পর্যন্ত নির্দিষ্ট দিন চূড়ান্ত হয়নি। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন