1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শ্যামনগরে সমাজ সেবায় দৃষ্টান্ত স্থাপনকারী কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার)এর পূজামণ্ডপ পরিদর্শন

পরিতোষ কুমার বৈদ‍্য:শ‍্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে সপ্তমীতে বিভিন্ন দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার)।

রোববার (১৮ অক্টোবর) দুর্গাপূজার অষ্টমীতে তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলেখালি ভাই ভাই সংঘের সাধারণ সম্পাদক সাধন পরমান্যসহ অন্যান্যরা।

এ সময় কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার বলেন, দূর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীর ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম উৎসব। এ উৎসব সবার মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। এই চেতনায় সবাইকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দূর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

শ্যামনগরে সমাজ সেবায় দৃষ্টান্ত স্থাপনকারী কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার)এর পূজামণ্ডপ পরিদর্শন

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন