1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

অপহরণের তিন দিন পর উদ্ধার পল্লী চিকিৎসক তরিকুল

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২১৫ বার পঠিত

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রকাশ্য দিবালোকে অপহরণের শিকার পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম (৩৫)কে উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে বগুড়া শহরের নিশিন্দারা এলাকা থেকে তাকে উদ্ধার করে র‍্যাব।
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৮৫০০ কেজি গোবিন্দভোগ আম জব্দ
র‍্যাব-১৩ গাইবান্ধা কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ভিকটিম তরিকুল ইসলামকে উদ্ধার করে। পরে তাকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।

ভিকটিমের ছোট ভাই হিরু মিয়া অভিযোগ করে জানান, তার ভাইয়ের ওষুধের দোকানে নিয়মিত বসতেন সুমন মিয়া। তাকে দোকানে না আসতে বলার জেরে সুমন মিয়া, মিলন মিয়া ও তাদের সহযোগীরা তরিকুলকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ভাইকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, উদ্ধারকৃত তরিকুলকে থানায় আনা হয়েছে এবং মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২ মে (শুক্রবার) বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকায় মোটরসাইকেল থামিয়ে তরিকুলকে অপহরণ করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পরদিন তরিকুলের ভাই হিরু মিয়া ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

অপহরণের তিন দিন পর উদ্ধার পল্লী চিকিৎসক তরিকুল

05 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন