1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

৪০ বছরের সঞ্চয়ে হজে এলেন পরিচ্ছন্নতাকর্মী দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২৫ বার পঠিত

পেশায় পরিচ্ছন্নতাকর্মী। সংসার চালাতে হিমশিম খেতে হলেও হৃদয়ের গভীরে ছিল একটি স্বপ্ন—পবিত্র হজ পালন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রায় ৪০ বছর ধরে অল্প অল্প করে সঞ্চয় করেছেন ইন্দোনেশিয়ার হাজি লেগিমান ও তার স্ত্রী। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাঁরা সৌদি আরবে পৌঁছেছেন হজ পালনের উদ্দেশ্যে।

গালফ নিউজ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, কঠিন জীবনসংগ্রামের মধ্যেও এই দম্পতি হার মানেননি। ধৈর্য, নিষ্ঠা ও ঈমানি প্রত্যয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে হজের খরচ জোগাড় করেছেন তারা। ‘মক্কা রুট’ নামে একটি বিশেষ হজ কর্মসূচির আওতায় তাঁরা সম্প্রতি সৌদি আরবে পৌঁছান। এই কর্মসূচির মাধ্যমে ইন্দোনেশিয়াসহ নির্দিষ্ট কিছু দেশের হজযাত্রীরা নিজ দেশেই ভিসা, পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষাসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ পান।

লেগিমান আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে নিজের চোখে পবিত্র কাবা দেখতে পেলাম। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আর ধন্যবাদ জানাচ্ছি ‘মক্কা রুট’-এর সব আয়োজকদের।”

তিনি আরও জানান, “১৯৮৬ সাল থেকে আমি ও আমার স্ত্রী অল্প আয়ে সংসার চালিয়ে সঞ্চয় করা শুরু করি। তখন জীবন খুব কঠিন ছিল, তবু আমরা আশার আলো ধরে রেখেছিলাম।”

হাজি লেগিমান ও তাঁর স্ত্রীর এই অনুকরণীয় উদাহরণ শুধু ইন্দোনেশিয়াতেই নয়, বিশ্ব মুসলিম সমাজেও প্রশংসিত হয়েছে। অনেকে তাঁদের জন্য দোয়া করছেন, যেন তাঁরা সুস্থভাবে হজ পালন শেষে নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারেন।

উল্লেখ্য, ইসলাম ধর্ম অনুযায়ী, শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জীবনে অন্তত একবার হজ পালন ফরজ। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া থেকে এ বছর প্রায় ২ লাখ ২১ হাজার মানুষ পবিত্র হজ পালনে গেছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

৪০ বছরের সঞ্চয়ে হজে এলেন পরিচ্ছন্নতাকর্মী দম্পতি

19 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন