1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘৪ লাখ ৯৯ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অতি উচ্চাভিলাষী’
শনিবার (২১ জুন) বিকেলে ঘিওর উপজেলার বড় ধুলন্ডী এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহিদুর রহমান, জেলা কৃষক দলের সদস্য মো. আলমগীর হোসেন, শিবালয় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল রাজবংশী, সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন, উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপি নেতা আব্দুল মতিন, যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক আবু খালিদ ডন, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী আক্কাসসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়ন এবং আমার পিতা প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমি মাঠে থাকতে চাই।”

তিনি বলেন, “বিএনপির নামধারী কিছু আওয়ামী এজেন্ট ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দীর্ঘদিন দলের কর্মসূচিতে অনুপস্থিত থেকে সুবিধা নিয়েছে। গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচার পতনের পর বিএনপির নাম ব্যবহার করে এরা অপকর্মের চেষ্টা করেছে।”

তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে মাঠে থাকার আহ্বান জানান এবং বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। জনগণের ভোটে সরকার গঠন করে আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”
মানিকগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভা ও সদস্য ফরম বিতরণ
শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া পরিচালনা করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা

21 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন