
যশোরের পাউবোর রেস্ট হাউসে বিতর্কিত ঘটনার জেরে ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
দেশে স্বর্ণের দাম কমলো,আজ থেকে কার্যকর নতুন মূল্য
সোমবার (৭ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগরও বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় গোলাম হাসান সনিকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজেদুর রহমান সাগর বলেন, “কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পরিপ্রেক্ষিতে সনিকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের কোনো সুযোগ নেই।”
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুন সন্ধ্যায় যশোর পানি উন্নয়ন বোর্ডের পুরোনো রেস্ট হাউসের ‘কপোতাক্ষ’ কক্ষে এক নারীসহ অবস্থান করছিলেন ওসি সাইফুল ইসলাম। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ওই নারীকে সঙ্গে নিয়ে রেস্ট হাউসে প্রবেশ করেন তিনি। কিছুক্ষণ পর ছাত্রদল নেতা গোলাম হাসান সনি দলবলসহ সেখানে পৌঁছান। এরপর বাকবিতণ্ডা, ধস্তাধস্তি এবং ভাঙচুরের ঘটনা ঘটে।
রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রিল কেটে বাসায় ঢুকে বৃদ্ধকে হত্যা,স্ত্রী গুরুতর আহত
রেস্ট হাউসকাণ্ডের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
Leave a Reply