1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

ভারতের ঘটনার ভিডিও বাংলাদেশ বলে ছড়ানোর অপপ্রচার শনাক্ত করল বাংলাফ্যাক্ট

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪০৫ বার পঠিত

ভারতের একটি সহিংস ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল,সালমান, দীপু মনি ও পলকসহ ৯ জন
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তরবারিসদৃশ ধারালো অস্ত্র দিয়ে আরেক যুবককে সড়কের গলিতে বারবার কুপিয়ে রক্তাক্ত করছেন। আহত যুবক বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলা থেমে থাকেনি। এ সময় আরেক ব্যক্তি পাশেই চেয়ার হাতে দাঁড়িয়ে ছিলেন। ভিডিওটি শেয়ার করে বলা হয়, ঘটনাটি বাংলাদেশে ঘটেছে।

তবে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে উঠে এসেছে, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের মুম্বাই শহরের ঘটনা। প্রতিষ্ঠানটির অনুসন্ধান টিম জানিয়েছে, ভিডিওর কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যাচাই করে তারা নিশ্চিত হয়েছেন—ভিডিওটি ভারতের ওয়াডালা (পূর্ব) এলাকার। বিষয়টি টাইমস নাউ-সহ ভারতের একাধিক গণমাধ্যমে ৩ জুলাই প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২ জুলাই স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে জুনায়েদ মুন্নু খান নামের এক ব্যক্তি শাহরুখ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে পুলিশ আহত শাহরুখকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে গণমাধ্যমে জানানো হয়েছে। অভিযুক্ত জুনায়েদ ঘটনার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

বাংলাফ্যাক্ট বলছে, “এটি ভারতের ঘটনা হলেও, ফেসবুকে বিভ্রান্তিকরভাবে একে বাংলাদেশের ঘটনা হিসেবে ছড়ানো হচ্ছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও গুজব সৃষ্টির চেষ্টা।”
সোনারগাঁয়ের বনায়ন কর্মসূচির উদ্বোধন স্থগিত
পিআইবি-এর অধীনে বাংলাফ্যাক্ট দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করছে এবং নিশ্চিত ও যাচাইকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়মিত তথ্য যাচাই ও গবেষণা করছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ভারতের ঘটনার ভিডিও বাংলাদেশ বলে ছড়ানোর অপপ্রচার শনাক্ত করল বাংলাফ্যাক্ট

09 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন