1. admin@muktangannews24.com : admin :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা:“দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুললেই গন্তব্য হবে সমৃদ্ধ ভবিষ্যৎ”

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২১ বার পঠিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ, শিক্ষিত এবং সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা জরুরি।
গণমাধ্যম সংস্কারে তথ্য মন্ত্রণালয়ের একাধিক উদ্যোগ
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।” এবারের প্রতিপাদ্য “Empowering Young People to Create the Families They Want in a Fair and Hopeful World” সময়োপযোগী বলেও তিনি মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “দক্ষ জনশক্তি দেশের মূল সম্পদ। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশই কিশোর-কিশোরী ও তরুণ। এ বিশাল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, জীবনমান ও ক্ষমতায়নের ওপর নির্ভর করছে দেশের টেকসই উন্নয়ন।”

তিনি বলেন, “শুধু স্বাধীনভাবে জীবনযাপন বা পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকাই যথেষ্ট নয়—প্রয়োজন সমাজে ন্যায়বিচার, সাম্য এবং শান্তি প্রতিষ্ঠা। ছেলে-মেয়ের মধ্যে কোনো বৈষম্য না রেখে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”

অধ্যাপক ইউনূস বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের চেতনায় গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈষম্যহীন, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকার পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্যসেবার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তরুণদের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে অঙ্গীকারবদ্ধ।”

তিনি বলেন, “একটি সুস্থ ও সচল জাতি গঠনে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি সংগঠন, গণমাধ্যম এবং সুশীল সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”
ফেনীতে বন্যা মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী
বাণীর শেষে প্রধান উপদেষ্টা ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com