1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

অনলাইন লাইভ ক্লাসে শিক্ষক-শিক্ষিকার অশ্লীলতা

মাহ্ফুজা আক্তার, এডিটর ইনচার্জ বার্তাকক্ষ, মুক্তাঙ্গঁন নিউজ ২৪
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পঠিত

বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য পরিচালিত একটি অনলাইন প্রস্তুতি প্ল্যাটফর্মে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রাজধানীর ভাটারা থানায় একজন অভিভাবক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ট্যাগ দিয়ে হেনস্তার রাজনীতি থেকে বের হতে চায় এনসিপি:নাহিদ ইসলাম
বুধবার (৯ জুলাই) আশরাফ বিজয় নামের এক অভিভাবক অভিযোগে জানান, গত ৮ জুলাই রাত ১২টার দিকে লাইভ ক্লাস চলাকালে এক নারী ও এক পুরুষ শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। এতে শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব পড়ছে এবং শিক্ষকতার পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আশরাফ বিজয় জানান, ঘটনাটির ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে, যা অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে।

তিনি বলেন, “আমি একজন অভিভাবক হিসেবে এমন অশ্লীলতা মেনে নিতে পারিনি। তাই থানায় অভিযোগ করেছি। আমি ওই দুই শিক্ষকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিচার চাই।”

ভাইরাল হওয়া ভিডিওটি ‘অন্বেষণ কোচিং সেন্টার’-এর একটি লাইভ ক্লাসের বলে জানা গেছে। ভিডিওটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয়, যেখানে এক শিক্ষক ও শিক্ষিকাকে অপ্রীতিকর আচরণে লিপ্ত থাকতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, এমন কর্মকাণ্ড শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে।

কোচিং সেন্টারটির দুই মালিক আকাশ ও অর্ক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমাদের হিসাববিজ্ঞানের দুই শিক্ষক এই অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছেন। এতে আমরা অত্যন্ত লজ্জিত ও দুঃখিত। ইউটিউব ও ফেসবুক পেইজের অ্যাডমিন এক্সেস ওই শিক্ষকদের দেওয়া ছিল, কিন্তু তারা এমন অপেশাদার আচরণ করবেন তা আমরা ভাবিনি। আমরা এই ঘটনার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ক্ষমাপ্রার্থী।”
যাত্রাবাড়ীতে গ্যাসে বিস্ফোরণ,শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ
বিষয়টি নিয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com