মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, আগে থেকেই শিবির প্রার্থীর পক্ষে ব্যালট পূরণ করে রাখা হচ্ছে এবং নানা কৌশলে জালিয়াতির মাধ্যমে প্রহসনের নির্বাচন চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি নিজেকে প্রার্থীতা থেকে প্রত্যাহারের ঘোষণা দেন।
তাহমিনা বলেন, “আমি তাহমিনা আক্তার (ব্যালট নং-১০), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থী হিসেবে এ ভুয়া নির্বাচন বর্জন করছি। শিবিরপন্থী ভিসি ও নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি অনাস্থা জানাচ্ছি এবং তাদের পদত্যাগসহ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।”
দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তাহমিনা আক্তার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী। জুলাই গণঅভ্যুত্থানে তিনি ছিলেন সক্রিয় ভূমিকা পালনকারী এবং নিরাপদ ক্যাম্পাস আন্দোলনেরও অগ্রণী মুখ।
Leave a Reply