1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

চরফ্যাশনে সহকারী শিক্ষককে পিটিয়ে আহত

এআর সোহেব চৌধুরী: প্রতিনিধি চরফ্যাশন (ভোলা)
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

আকতার হোসেন নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে পিটিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষক আক্তার হোসেন দাবি করছেন প্রধান শিক্ষকের নির্দেশে তার ওপর এই হামলা হয়েছে।
শনিবার দুপুরের পর ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার করিম পাড়া এলাকায় এঘটনা ঘটে । হামলায় গুরুতর আহত শিক্ষক আকতার হোসেনকে চরফ্যাশন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক আকতার হোসেন জানান, তিনি ১৬৮ নং দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক । প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফ প্রায়ই অনিয়ম করায় তিনি প্রতিবাদ করতেন। তখন তিনি নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে তার অনিয়ম চালিয়ে যান। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে এখন নিজেকে বিএনপির নেতা দাবী করে অনিয়ম চালান। শিক্ষক আকতার হোসেন দাবি করেন,
প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদ করায় স্কুল ছুটির পর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে করিমপাড়া এলাকায় পৌছলে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফের নির্দেশে তার স্বজনরা রাস্তায় ফেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে ।
আকতার হোসেনের ভাই রিয়াদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করি।চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জানান, বেদরক পিটুনিতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফ বলেন, শিক্ষক আকতার হোসেন তার ফেসবুক আইডিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট করেছেন এতে কে বা কারা তার উপর হামলা করেছে তা আমার জানা নেই। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান বলেন, শিক্ষক আকতার হোসেন মোবাইল ফোনে তার ওপর হামলার বিষয়টি আমাকে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

চরফ্যাশনে সহকারী শিক্ষককে পিটিয়ে আহত

29 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন