
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আরুয়া ইউনিয়ন শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. রাশেদ আলীকে সভাপতি, মো. খোকনকে সাধারণ সম্পাদক এবং মো. উজ্জ্বল হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি কৃষকদের অধিকার, ন্যায্য দাবি এবং কৃষির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, কৃষকদলের মূল লক্ষ্য হলো কৃষকের স্বার্থ রক্ষা এবং দেশের কৃষি খাতের টেকসই উন্নয়নে ভূমিকা রাখা।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দেশের কৃষক ও কৃষির স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি সারাদেশে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
নবগঠিত আরুয়া ইউনিয়ন কৃষকদলের কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
Leave a Reply