1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আনোয়ার হোসেন কেশবপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কেশবপুর গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে কেশবপুর গ্রামের কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আনোয়ার হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর হেফাজত থেকে ৮০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

15 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন