1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ও বিএনপি অঙ্গিকারাবদ্ধ – যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৮ বার পঠিত

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান , সরকার ও বিএনপি অংগীকারাবদ্ধ । সে কারণেই ২০০৬-২৭ সালের প্রস্তাবিত অর্থ বছরে পরিবেশ খাতকে সর্বোচ্চ গুরত্ব দেয়া হয়েছে । এই বাজেটে ৫ বছরে ২৫ কোটি নতুন বৃক্ষ রোপন , জলবায়ু পরিবর্তন মোকাবেলা ,সবুজ কর্ম সংস্থান , এক শিশু এক গাছ, পরিবেশ বান্ধব চাষাবাদসহ উপস্থাপিত পদক্ষেপে তারেক রহমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও লক্ষ্য প্রতিফলিত হয়েছে । তিনি বলেন , তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ঘোষিত বাজেটকে দেশবাসী ,অর্থনীতিবিদ এবং বোদ্ধা মহল ইতিবাচক বললেও জমায়াত – এনসিপি নেতারা নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রমাণ করেছেন তাদের মস্তিস্ক , মন , চোখ ও কানের চিকিৎসা প্রয়োজন ।
তিনি আজ দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ময়মনসিংহ জেলা পরিষদের বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করে এসব কথা বলেন ।
আজ কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন “ বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করার পর পরই ধোবাউড়ায় জেলা পরিষদের ডাক বাংলো চত্বরে গাছের চারা রোপন করে ময়মনসিংহ জেলায় জেলা পরিষদের বৃক্ষ রোপন কর্মসূচী সুচনা করেন জেলা পরিষদ প্রশাসক ।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ জেলা পরিষদ আগামী ১৮০ দিনে জেলার বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের নিজস্ব স্থাপনা ও প্রকল্পভুক্ত এলাকায় প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করবে।
এ উপলক্ষে ধোবাউড়ায় জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন ,দেশের অর্থনীতিবিদগণ প্রস্তাবিত বাজেটকে “অন্য যেকোনো সময়ের চেয়ে একটি চিন্তাশীল বাজেট , মানবিক অর্থনীতি গড়ার চেষ্টা, অর্থনীতিতে গতিশীলতা ও চাঞ্চল্য আনার জন্য সরকারের প্রচেষ্টা “ হিসেবে চিহ্নিত করলেও আমাদের বিরোধী নেতারা বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটবান্ধব’ বলে আখ্যা দিয়ে প্রমাণ করেছেন তারা মানসিকভাবে অসুস্থ ।
তিনি বলেন , দেশ ও জনগণের সমস্যা , বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে বিএনপি রাজনীতি করে । এর ভিত্তিতেই বিএনপি নির্বাচনী ইশতেহার দিয়েছিল । এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হলে দেশ ও জনগণের কাংক্ষিত উন্নয়ন অবধারিত । তিনি বলেন , বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রণীত বিএনপি সরকারের প্রথম বাজেট একটি জনকল্যাণমুখী, কর্মসংস্থানবান্ধব এবং পরিবেশ-সচেতন বাজেট। এই বাজেটে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিতে হবে এবং প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, “বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। পরিবেশ বাঁচাতে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করতে, অর্থনৈতিকভাবে লাভবান হতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগাতে হবে। আমি সবাইকে আহ্বান জানাই—প্রিয়জনকে গাছ উপহার দিন, সন্তানদের গাছ লাগাতে উৎসাহিত করুন এবং রোপিত গাছ পরিচর্যা করুন। নিজের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগান এবং সন্তানের মতো যত্ন নিয়ে বড় করে তুলুন। একটি গাছ বড় হতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু তা কাটতে কয়েক মিনিটই যথেষ্ট। তাই একটি গাছ কাটলে তার পরিবর্তে নতুন গাছ লাগানোকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের নিতে হবে। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সবাইকে এ আন্দোলনের অংশীদার হতে হবে। “

তিনি বলেন ,” প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষরোপনের এই কর্মসূচির আওতায় জেলার সকল উপজেলায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে এবং রোপিত চারাগুলোর নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও গ্রহণ করা হবে। জেলা পরিষদের এ উদ্যোগ।” পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের , বক্তব্য রাখেন । অনুষ্ঠানে জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে জেলা পরিষদের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ধোবাউড়া কেন্দ্রীয় শহীদ মিনার, বধ্যভূমি, কবরস্থান, শ্মশানঘাট, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ও বিএনপি অঙ্গিকারাবদ্ধ - যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com