1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

পত্নীতলায় ১ হাজার লিটার চোলাই মদের ওয়াশসহ গ্রেপ্তার ৩

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বদলপুর গ্রামে এ অভিযান চালানো হয়। পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বদলপুর গ্রামের বান্দন (৪৫), তাঁর ছেলে সুজিত (২১) এবং একই গ্রামের গংগার ছেলে রহিন (৩৬)।

পুলিশ জানায়, অভিযানে চোলাই মদ তৈরির ১ হাজার লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

  পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন, তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় ১ হাজার লিটার চোলাই মদের ওয়াশসহ গ্রেপ্তার ৩

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন