1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

মরো অথবা পালাও:ইরায়েলের জন্য দুই বিকল্প দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২১৪ বার পঠিত

ইসরায়েলের সামনে ‘মরো অথবা পালাও’—এই দুইটি বিকল্প রেখেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (১৯ জুন) দ্য জুইশ প্রেসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
বিশ্ব এখন বিপর্যয়ের দ্বারপ্রান্তে:রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষমতা বর্তমানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই। ফলে দখলদারদের সামনে দুটি পথ খোলা— হয় আশ্রয়কেন্দ্রে লুকিয়ে ধীরে ধীরে মৃত্যুর মুখোমুখি হওয়া, নয়তো দখলকৃত ফিলিস্তিনি ভূমি ছেড়ে দ্রুত সরে যাওয়া।

আইআরজিসি আরও জানায়, ইসরায়েলের আকাশ এখন ইরানের ক্ষেপণাস্ত্র গ্রহণের জন্য ‘উন্মুক্ত’। তাদের মতে, জায়নবাদীদের বিরুদ্ধে ‘জাহান্নামের দরজা’ খুলে দেওয়া হয়েছে।

বাহিনীটি হুঁশিয়ারি দিয়ে বলে, “ইসরায়েলে এক মুহূর্তের জন্যও সাইরেনের শব্দ থামবে না। দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।”
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
এদিকে সম্ভাব্য মধ্যপ্রাচ্যভিত্তিক বড় ধরনের সংঘাতের প্রেক্ষাপটে তুরস্কও যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

মরো অথবা পালাও:ইরায়েলের জন্য দুই বিকল্প দিল ইরান

19 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন