1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, বহু লক্ষ্যবস্তুতে আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২২৭ বার পঠিত

শুক্রবার দিবাগত রাতে সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এই হামলায় অন্তত ২০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় আকারের সামরিক অভিযান হিসেবে বিবেচিত।

হামলার লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার দক্ষিণাঞ্চল, রাজধানী দামেস্কের আশপাশ এবং উত্তরাঞ্চলীয় কিছু প্রদেশ। দক্ষিণ দারা প্রদেশের মোথবিন ও ইজরার গ্রামের পার্শ্ববর্তী এলাকাগুলো, দামেস্ক শহরের হারাস্তা ও আল-তাল এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
প্রফেসর ইউনূসকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান মির্জা ফখরুলের
উত্তরের হামা প্রদেশের শাথা গ্রাম এবং লাটাকিয়ার একটি বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নেও হামলা হয়। উল্লেখ্য, এই ব্যাটালিয়ন পূর্বেও ইসরায়েলি হামলার শিকার হয়েছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হারাস্তা অঞ্চলে এক হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

শাফাক নিউজকে দেওয়া এক প্রতিবেদনে সিরীয় নিরাপত্তা সূত্র জানায়, হামলার মূল লক্ষ্য ছিল সিরীয় গোয়েন্দা বিভাগের ব্যবহৃত স্থাপনাগুলো, যেগুলোর কিছু ইউনিট সম্প্রতি সুইদা অঞ্চলে সংঘর্ষে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা সিরিয়ার ভেতরে বিভিন্ন সামরিক স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামোতে হামলা চালিয়েছে।

তবে সিরীয় সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, বহু লক্ষ্যবস্তুতে আঘাত

03 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন