1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

আবদালি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

পাকিস্তান সফলভাবে আবদালি ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই অস্ত্রটির সর্বোচ্চ পাল্লা ৪৫০ কিলোমিটার। শনিবার (৩ মে) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি জানায়।
বিকৃত যৌন আচরণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীতে দুই নারী গ্রেপ্তার
আইএসপিআর জানায়, এ উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও উচ্চতর গতিশীলতা পরীক্ষা করা। মহড়াটির নাম ছিল “এক্স ইন্ডাস”, যেখানে উপস্থিত ছিলেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (AFSC) প্রধান, কৌশলগত পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা, এবং কৌশলগত প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনা ও প্রযুক্তিবিদদের অভিনন্দন জানিয়ে বলেন, এই সক্ষমতা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উৎক্ষেপণটি এমন এক সময়ে হলো, যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে। গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এর পর থেকেই নিয়ন্ত্রণ রেখায় (LoC) গোলাগুলির ঘটনা বাড়ছে। পাকিস্তান বলছে, তারা ভারতের ‘উস্কানিমূলক গুলিবর্ষণ’-এর জবাব দিচ্ছে। অন্যদিকে, ভারত সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছে এবং সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

আবদালি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করল পাকিস্তান

03 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com