1. admin@muktangannews24.com : admin :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন

সরিষাবাড়ীতে বিএনপি নেতার গুদাম থেকে ৫২০০ কেজি সরকারি চাল উদ্ধার

জামালপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১১ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা মো. আলী হোসেনের গুদাম থেকে ৫ হাজার ২০০ কেজি সরকারি ভিজিডি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় তাকে অবৈধ মজুদ ও কালোবাজারির অভিযোগে মামলা দেওয়া হয়েছে।
বিশ্বাসের বৈচিত্র্যে বিশ্বসভ্যতা
মঙ্গলবার (২০ মে) রাতে এ মামলা দায়ের করা হয়। এর আগে সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন লেফট্যানেন্ট শাহারিয়া তালুকদার রিফাত এবং সরিষাবাড়ী উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও ভূমি সহকারী কর্মকর্তা লিজা রিছিল।
গাইবান্ধায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
অভিযান চলাকালে পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামের একটি গুদাম থেকে সরকারি বস্তায় রাখা ৫০ কেজি ওজনের মোট ১০৪ বস্তা চাল জব্দ করা হয়। অভিযুক্ত গুদাম মালিক মো. আলী হোসেন পিংনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মৃত লাল মাহমুদের ছেলে। অভিযানকালে তিনি গা ঢাকা দেওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিল বলেন, “সরকারি ভিজিডি কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযানে কঠোরতা অব্যাহত থাকবে।”

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান জানান, জব্দকৃত চাল পুলিশের হেফাজতে রয়েছে এবং অভিযুক্ত আলী হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com