
ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে অসুস্থতার কারণে কিলিয়ান এমবাপ্পেকে পায়নি রিয়াল মাদ্রিদ। পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি ছিলেন এই ফরাসি তারকা। চিকিৎসা শেষে সম্প্রতি ট্রেনিং ক্যাম্পে ফিরেছেন তিনি। তবে আসরের দ্বিতীয় ম্যাচেও তার খেলা অনিশ্চিত।
যুক্তরাজ্যে সামরিক ঘাঁটিতে হামলা: ইসরায়েলের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ
২০১৮ সালের বিশ্বকাপজয়ী এমবাপ্পের অনুপস্থিতিতে রিয়ালের কোচ হিসেবে অভিষেক ম্যাচে বিকল্প ফরোয়ার্ড লাইন সাজাতে হয় জাবি আলোনসোকে। সৌদি আরবের ক্লাব আল-হিলালের বিপক্ষে সে ম্যাচে ১-১ গোলে ড্র করে স্প্যানিশ জায়ান্টরা।
দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর ক্লাব পাচুকা এফসির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘চিকিৎসা চলছে। পূর্ণ সুস্থ হলে এমবাপ্পে দলের স্বাভাবিক কার্যক্রমে ফিরবেন।’
নাটোরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
এবারের ক্লাব বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রিয়ালের সঙ্গী পাচুকা, আল-হিলাল ও অস্ট্রিয়ান ক্লাব সালসবুর্গ। অভিষেক মৌসুমেই রিয়াল মাদ্রিদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ৪৩ গোল করেছেন সাবেক মোনাকো ও পিএসজি তারকা এমবাপ্পে। তবে তার মাঠে ফেরার সময় নিয়ে এখনই নিশ্চিত কিছু বলছে না ক্লাবটি।
Leave a Reply