
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশকে আরও জনবান্ধব ও মানবিক করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এবার ইসরায়েলে হামলা ইয়েমেন থেকে
সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনবান্ধব পুলিশই কলঙ্ক মুছে ফেলতে পারে। আমাদের প্রচেষ্টা হচ্ছে মানবিক ও দায়িত্বশীল আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তোলা।”
তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
এর আগে দুপুরে তিনি মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) একাডেমি ভবন পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জুলাই বিপ্লবে স্কাউট সদস্যদের আত্মত্যাগকে ‘গৌরব ও অহংকারের প্রতীক’ড. মুহাম্মদ ইউনূস
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা জনমনে ভীতি ছড়াতে মব তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply