1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

ওয়াশিংটনের পদক্ষেপ নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভাপতির প্রতিক্রিয়া

গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনার জেরে জাতিসংঘের এক বিশেষজ্ঞের ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আরোপকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মানবাধিকার পরিষদের সভাপতি ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ইউর্গ লাউবার।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গ্রেস নম্বর দেওয়া হয়নি: অধ্যাপক এহসানুল কবির
জেনেভা থেকে এএফপিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় লাউবার বলেন, “বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজের ওপর যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে আমি গভীর দুঃখ প্রকাশ করছি।”

এর আগের দিন, যুক্তরাষ্ট্রের সিনেটর মার্কো রুবিও ঘোষণা দেন—ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন।

এক বিবৃতিতে রুবিও বলেন, “আলবানিজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করেছেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছেন।” তিনি আরও অভিযোগ করেন, “তিনি ইহুদি বিদ্বেষ ছড়িয়েছেন এবং সন্ত্রাসবাদকে সমর্থন করেছেন। যারা আমাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চায়, তাদের সহ্য করা হবে না।”

তবে নিষেধাজ্ঞার ধরন বা এর পরিধি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র আইসিসির চারজন বিচারকের ওপরও নিষেধাজ্ঞা জারি করে। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং দেশটিতে তাদের সম্পদ জব্দ করা হয়।

ইতালীয় বংশোদ্ভূত আলবানিজ জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিযুক্ত বিশেষজ্ঞ হলেও তিনি জাতিসংঘের পক্ষে আনুষ্ঠানিকভাবে কথা বলেন না। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার। সম্প্রতি এক প্রতিবেদনে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বহু কোম্পানির নাম উল্লেখ করে বলেন, এসব প্রতিষ্ঠান দখল, বর্ণবৈষম্য ও গণহত্যার অর্থনীতি থেকে লাভবান হচ্ছে।

এই প্রতিবেদন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসরায়েল। নামোল্লেখিত বেশ কিছু কোম্পানিও প্রতিবাদ জানায়।

ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন বলেন, “আলবানিজ মানবাধিকার পরিষদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করেছেন। তিনি বাস্তবতা উপেক্ষা করে বিভ্রান্তিকর তথ্য ও অবৈধ আইনি পদক্ষেপকে উসকে দিচ্ছেন।”
লালমনিরহাটের অনন্ত দাস খেলবেন লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে
এ প্রসঙ্গে পরিষদের সভাপতি লাউবার বলেন, “বিশেষ প্রতিবেদনকারীরা বিশ্বজুড়ে মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই—তারা যেন এসব বিশেষজ্ঞের সঙ্গে পূর্ণ সহযোগিতা করে এবং কোনো ধরনের ভয়ভীতি বা প্রতিশোধমূলক পদক্ষেপ না নেয়।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় দুঃখ প্রকাশ

10 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন