
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সদর ১নং তারাকান্দা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নাথপাড়ায় স্বর্গীয় মনমোহন দেবনাথ (চিন্তা) মহাশয়ের বাড়ির সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
২৬ জুন শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১.০০ থেকে ৪.০০ ঘটিকায় যে কোন সময়, অজ্ঞাত উগ্রপন্থী জঙ্গিবাহিনী মন্দির ভাঙচুর ও লুটপাটের মতো ঘৃণ্য অপরাধ সংগঠিত করেছে বলে অভিযোগ পত্রে দেখা যায়। এ বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ইতিমধ্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ “মউক” এর নবনিযুক্ত চেয়ারম্যান ও ফুলপুর তারাকান্দার গণমানুষের নেতা মোতাহার হোসেন তালুকদার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানানোর, পাশাপাশি এ রকম ঘটনা যেনো আর পুনরাবৃত্তি না ঘটে সে দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া তারাকান্দার বিভিন্ন ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এ বিষয়ে নিন্দা জানিয়ে দ্রুত দোষী ব্যাক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস দেন।



Leave a Reply