1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

“জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার রাত ছিল অন্যতম কঠিন”—ডা.তাসনিম জারা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৩০ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার রাতকে অন্যতম কঠিন রাত হিসেবে আখ্যায়িত করেছেন।

শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ইংরেজি ভাষার পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ডা. জারা লেখেন, “গত রাত ছিল জুলাই অভ্যুত্থানের পর অন্যতম কঠিন রাত। একটি ভাবনা আমাকে সারা রাত জাগিয়ে রেখেছে, সেটিই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এটা কাউকে দোষারোপের জন্য নয়, বরং আত্মসমালোচনার সময়।”
নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি,মরদেহেও হামলা:আহত ৯
তিনি আরও বলেন, “রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থ ও পারস্পরিক অবিশ্বাস আমাদের সামগ্রিক গণতান্ত্রিক উত্তরণকে হুমকির মুখে ফেলছে। আমরা স্বল্পমেয়াদি হিসাব-নিকাশের জন্য এমন একটি জাতির স্বপ্ন ধ্বংস হতে দিতে পারি না, যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে।”

ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রায়ই বিভাজন ও মেরুকরণকে হাতিয়ার বানিয়ে পুরোনো শাসনব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমাদের সেটা এখানে ঘটতে দেওয়া যাবে না।”

জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। এই বিপ্লব ছিল জনগণের। আর সেই জনগণের প্রতিই আমাদের দায়িত্ব— সংযম প্রদর্শন, সংলাপে অংশগ্রহণ এবং ঐক্য ধরে রাখা।”

পোস্টের শেষ অংশে তিনি আশাবাদ ব্যক্ত করেন, “এই মুহূর্ত যেন বিভেদের নয়, বরং ঐক্যের দিকে একটি মোড়বদলের প্রেরণা হয়ে ওঠে।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

“জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার রাত ছিল অন্যতম কঠিন”—ডা.তাসনিম জারা

23 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন