
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে অনিয়মের অভিযোগ তুলেছেন ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা।
তিনি জানান, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের হাতে দুটি আলাদা তালিকা ধরিয়ে দেওয়া হচ্ছে। এর একটি তালিকা ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের, অপরটি আবার স্বতন্ত্র প্রার্থীদের নামে প্রকাশিত।
উমামা ফাতেমা দুপুরে নিজের ফেসবুক পেজে ওই দুটি তালিকার ছবি প্রকাশ করেন। পোস্টে তিনি লিখেছেন, “হলের বাইরে এসব লিফলেট বিতরণ করা হচ্ছে। এমনকি গুঞ্জন আছে, ভোটকেন্দ্রের ভেতর পোলিং বুথের টেবিলের নিচেও এই তালিকা ছড়িয়ে রাখা হয়েছে।”
এ ঘটনায় ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
Leave a Reply